কাচের বোতল পরিষ্কার করার সহজ উপায়
2026-03-07 - 12:34
বর্তমানে অনেকেই প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচের বাহারি বোতলে পানি পান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে অফিস, বাসা কিংবা ভ্রমণে কাচের বোতলের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে কাচের বোতল ব্যবহার করতে হলে কিছু বাড়তি সতর্কতা জরুরি। ঠিকভাবে পরিষ্কার না করলে বোতলের ভেতরে আঁশটে গন্ধ তৈরি হতে পারে, এমনকি অনেক সময় ছত্রাক বা জীবাণুও জন্মাতে পারে। তাই কাচের বোতল নিয়মিত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কাচের বোতল পরিষ্কার করবেন - লেবু ও নিমপাতা দিয়ে পরিষ্কার কাচের বোতল পরিষ্কার করার একটি সহজ ও প্রাকৃতিক উপায় হলো লেবু ও নিমপাতা ব্যবহার করা। কয়েক টুকরো লেবু এবং কিছু নিমপাতা একসঙ্গে পানিতে ফুটিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণটি কাচের বোতলের ভেতরে ঢেলে সারারাত রেখে দিন। পরদিন সকালে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিন। এতে বোতলের ভেতরে জমে থাকা ময়লা, দুর্গন্ধ ও জীবাণু দূর হয়ে যাবে। এরপর নতুন পানি ভরার আগে পরিষ্কার পানি দিয়ে বোতলটি আবারও ধুয়ে মুছে নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। গরম পানি ও তরল সাবান কাচের বোতল পরিষ্কার করার জন্য গরম পানি খুবই কার্যকর। হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান এবং সামান্য লবণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি বোতলের ভেতরে ঢেলে কিছু সময় রেখে দিন। প্রায় ১ ঘণ্টা পরে মিশ্রণটি ফেলে দিয়ে বোতলটি ভালো করে ধুয়ে নিন। এতে বোতলের ভেতরের ময়লা সহজেই দূর হয়ে যায়। বেকিং সোডা ব্যবহার যারা কাচের বোতল নিয়মিত ব্যবহার করেন না, তারা নতুন করে পানি ভরার আগে বেকিং সোডা দিয়ে বোতল পরিষ্কার করতে পারেন। এর জন্য বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস ও অল্প পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই মিশ্রণটি বোতলের ভেতরে ঢেলে প্রায় ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। তারপর বোতলটি ভালো করে ঝাঁকিয়ে মিশ্রণটি ফেলে দিন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এতে বোতলের ভেতরের দুর্গন্ধ ও জমে থাকা ময়লা সহজেই দূর হয়ে যাবে। কত দিন পর কাচের বোতল পরিষ্কার করা উচিত কাচের বোতল নিয়মিত ব্যবহার করলে প্রতিদিনই এর যত্ন নেওয়া প্রয়োজন। সাধারণভাবে প্রতিবার পানি ভরার আগে বোতলটি ধুয়ে নেওয়া ভালো। তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রতিদিন রাতে বোতলটি ভালো করে ধুয়ে পরিষ্কার করা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এতে বোতলের ভেতরে জমে থাকা ময়লা, ব্যাকটেরিয়া বা আঁশটে গন্ধ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায়। দীর্ঘদিন পরিষ্কার না করলে বোতলের ভেতরে ছত্রাক জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সূত্র: এনডিটিভি, দ্য কিচেন আরও পড়ুন: কাপ থেকে চা ও কফির দাগ তোলার ঘরোয়া উপায় বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেন এসএকেওয়াই/এমএস