অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, তিন প্রতিষ্ঠানে জরিমানা
2026-03-03 - 15:14
নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি এবং বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি সেমাই কারখানাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। অধিদপ্তর সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং উৎপাদিত পণ্যের মান সংক্রান্ত কাগজপত্রে অসংগতি প্রমাণিত হওয়ায় তাজ ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা, নাজ ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা এবং ফাইসাল ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, নীলফামারী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ- পরিচালক শামসুল আলম, র্যাব ১৩ রংপুর সিনিয়র পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। আমিরুল হক/কেএইচকে/এমএস