তুরস্কে ইরানের রাষ্ট্রদূতকে তলব
2026-03-04 - 15:44
ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে ধাবিত হওয়ার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। এক তুর্কি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়। এর লক্ষ্যবস্তু কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে দোরতইওল জেলায় পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা কেএএ/
Share this post: