রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ
2026-03-27 - 08:11
ইরান যুদ্ধ নিয়ে শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক সময় সকাল ১০টায় (জিএমটি বেলা ২টা) একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে। সূত্র: আল-জাজিরা এসএএইচ
Share this post: