খুলনায় গুলিবিদ্ধ ২ জন ঢামেকে ভর্তি
2026-03-19 - 15:10
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন- রঞ্জুয়ারা বেগম (৪৬) ও ফাহিমা আক্তার (২৪)। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের নিয়ে আসা কাজী রাশেদুল ইসলাম বলেন, ভোরে খুলনা জেলার লবনচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসায় ৬ জন মুখোশধারী ডাকাত দল বাসায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই গুলি চালায়। এতে আমাদের চারজন গুলিবিদ্ধ হন। পরে প্রতিবেশীরা চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যান। সেখানে দুজনকে ভর্তি করা হলেও বাকি দুইজনকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আরও পড়ুন খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, খুলনা থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রঞ্জুয়ারার বুকে গুলি লেগেছে ও ফাহিমার ডান পায়ে গুলি লেগেছে। চিকিৎসক জানিয়েছেন রঞ্জুয়ারার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। কাজী আল আমিন/এমআইএইচএস/