TheBangladeshTime

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড

2026-02-10 - 14:06

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়লেন টিম শেইফার্ট আর ফিন অ্যালেন। আজ (মঙ্গলবার) চেন্নাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ওপেনিংয়ে ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শেইফার্ট আর অ্যালেন। শুধু ওপেনিংয়ে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে কোনো উইকেটে এটি সর্বোচ্চ জুটির রেকর্ড। এর আগে ১৭০ রানের জুটিতে এই রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ জুটি ১৭৫*: টিম শেইফার্ট-ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) ১৭০: অ্যালেক্স হেলস-জস বাটলার (ইংল্যান্ড) ১৬৮: রাইলি রুশো-কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ১৬৬: কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ১৫৪: রহমানুল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)। এমএমআর

Share this post: