শ্রীলঙ্কার উপকূলে ইরানের ডুবন্ত যুদ্ধজাহাজ থেকে ৩০ জন উদ্ধার
2026-03-04 - 08:33
শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবন্ত একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার (৪ মার্চ) পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে ইরানি ওই জাহাজের পাঠানো বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযানে নামে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় গল উপকূলের কাছে জাহাজটি বিপদে পড়েছিল। আহতদের গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: রয়টার্স এসএএইচ
Share this post: