TheBangladeshTime

প্রতিশোধের আগুনে জ্বলছে ‘ধুরন্ধর ২’

2026-03-07 - 08:44

অবশেষে প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এলো বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’-এর প্রচার-ঝলক। আর সেই ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। প্রচার-ঝলকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে-এই পর্বে অ্যাকশন, সংঘর্ষ ও রক্তারক্তির মাত্রা আগের চেয়ে অনেক বেশি। ছবির নামেই যখন ‘প্রতিশোধ’, তখন গল্পে সহিংসতার মাত্রা বাড়বে-এমন আভাস আগেই দিয়েছিলেন নির্মাতারা। তবে অনেকের মতে, প্রথম ছবিতে যেখানে অক্ষয় খন্না-র চরিত্র ছিল কেন্দ্রীয়, সেখানে দ্বিতীয় পর্বে পুরো ঝলকজুড়ে দাপট দেখা গেছে রণবীর সিংয়ের। ছবিতে রণবীরের চরিত্র জসকিরত সিংহ রঙ্গি থেকে কীভাবে ‘হমজা’ হয়ে ওঠে, সেই গল্পই তুলে ধরা হবে। প্রথম ছবিতে অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হিসেবে আবির্ভূত হবে রণবীরের হমজা। লিয়ারি এলাকায় আধিপত্য বিস্তারের পথে আরও হিংস্র রূপে দেখা যাবে তাকে। প্রচার-ঝলকে আরও দেখা গেছে আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীসহ প্রথম ছবির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রকে। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। এর আগে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম সিনেমা ধুরন্ধর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল, যদিও তা নিয়ে বিতর্কও কম হয়নি। আরও পড়ুন: বলিউডের অন্দরমহল নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক? ঝলক প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘বলেছিলাম, এবার বিষয়টা ব্যক্তিগত।’ এখন দেখার বিষয়- প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না ‘ধুরন্ধর ২’। এমএমএফ

Share this post: