আজকের জোকস: বউয়ের বুদ্ধি যখন হাঁটুতে থাকে
2026-02-20 - 06:33
বউয়ের বুদ্ধি যখন হাঁটুতে থাকে বউ: আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে। স্বামী: কোনো সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে। বউ: আমি জানতাম, তাই ওই শার্টের কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি! **** প্রেমিক যেভাবে ভাই হয়ে যায় প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার কয়েকজন বান্ধবী হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো— বান্ধবী: এটা কে রে? প্রেমিকা: আমার ভাই। বান্ধবী: কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো? প্রেমিকা: না, এসব কিছুই না। বান্ধবী: তাহলে কী ভাই, বলবি তো? প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই! **** সংসারে শান্তি বজায় রাখার উপায় এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন— জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম। খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন— স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে? জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে। কেএসকে