TheBangladeshTime

গোলাপি শাড়ির জমকালো আমেজে অপরূপ ফারিয়া

2026-03-20 - 02:10

বাংলাদেশি গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া সর্বদা তার স্টাইলিশ উপস্থিতি দিয়ে সবাইকে মুগ্ধ করেন। কখনো মিনিমাল, কখনো রাজকীয় প্রতিটি সাজে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। সম্প্রতি তার একটি শাড়ির লুকে দেখা গেছে পোশাক, গয়না ও মেকআপের নিখুঁত সমন্বয়, যা তৈরি করেছে এক আলাদা সৌন্দর্যের গল্প। এই লুকটিতে নুসরাত ফারিয়া ধরা দিয়েছেন সুন্দর গোলাপি শাড়িতে, যা উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে। শাড়ির পুরো অংশে ফ্লোরাল মোটিফ ও সূক্ষ্ম নকশা, আর গোল্ডেন ডিটেইলিং লুকটিকে দিয়েছে এক রাজকীয় ছোঁয়া। মানানসই গোলাপি ব্লাউজ পুরো সাজকে আরও ঝলমলে করেছে। গয়নায় তিনি পরেছেন ভারী ডিজাইনের চোকার নেকলেস, যার লাল ও সবুজ পাথরের অলংকরণ লুককে করেছে নজরকাড়া। কানে ম্যাচিং দুল, হাতে বালা, ব্রেসলেট, ঘড়ি ও ডায়মন্ড রিং সব মিলিয়ে গয়নাগুলো সম্পূর্ণ করেছে তার রাজকীয় স্টাইল। মেকআপেও ফুটেছে গ্ল্যামার। চোখে নিখুঁত আইলাইনার ও লম্বা ল্যাশ চোখকে করেছে আরও প্রাণবন্ত। গালে উজ্জ্বল পিংক ব্লাশ, ঠোঁটে চকচকে রোজ-পিংক লিপস্টিক এবং খোলা চুলে নরম ঢেউখেলানো ওয়েভ সব মিলিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন এক লুক। জেএস/

Share this post: