গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান
2026-03-08 - 08:24
রাজধানীর গুলশান এলাকায় গভীর রাতে পাঁচটি কুকুরছানা উদ্ধারের বিষয়ে উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ আসিফের ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে। আদনান আজাদ আসিফ লিখেছেন, ‘শনিবার রাতে বাসায় ফেরার পথে রাজধানীর গুলশান এলাকায় কুকুরছানার অস্বাভাবিক শব্দ শুনতে পান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সন্দেহ হলে আশপাশে খুঁজতে থাকেন যে, কোথা থেকে এত শব্দ আসছে। খানিক পরেই মেলে শব্দের উৎস।’ আরও পড়ুন কে এই ভাইরাল ‘কবিতাওয়ালা’ আজিবর তিনি লিখেছেন, ‘সড়কের পাশে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকা ছিল পাঁচটি সদ্যজাত কুকুরছানা। তিনি ও তার সাথে থাকা ব্যক্তিরা প্রথমে চেষ্টা করেন ছানাগুলো উদ্ধারের। অনেক চেষ্টায় উদ্ধার করতে না পেরে যোগাযোগ করেন বনবিভাগের সাথে।’ সবশেষে আদনান লিখেছেন, ‘এরপর খবর পেয়ে ছুটে যায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দীর্ঘসময় উদ্ধার তৎপরতা চালিয়ে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় চোখ না ফোঁটা কুকুরছানাগুলো।’ এসইউ