TheBangladeshTime

জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে রমজানজুড়ে কোরআন শিক্ষা কার্যক্রম

2026-02-19 - 14:33

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল মসজিদে আনুষ্ঠানিকভাবে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়। কোর্সটি পরিচালনা করছেন সংশ্লিষ্ট হলের ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‌‘পবিত্র কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের পথপ্রদর্শক। এ মহিমান্বিত মাসে আত্মশুদ্ধি অর্জন ও আমলের মান বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার এ সুযোগ কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাই।’ ১ রমজান থেকে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম চলবে ২২ রমজান পর্যন্ত। প্রতিদিন বাদ আসর শহীদ রফিক-জব্বার হল মসজিদে নির্ধারিত সময়ে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। রকিব হাসান প্রান্ত/এসআর/জেআইএম

Share this post: