TheBangladeshTime

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শির মৃত্যু

2026-03-05 - 15:34

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শি নাগ‌রিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বা‌সিন্দা রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জা‌নিয়েছে। দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদে‌শি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া; মেহেদী হাসান, ফেনী। তাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, ইরাক শোকপ্রকাশ করেছে। জেপিআই/এমআরএম

Share this post: