TheBangladeshTime

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ মার্চ ২০২৬

2026-03-09 - 16:24

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... অস্ট্রেলিয়ায় আশ্রয় চাইলেন ইরানের ৫ নারী ফুটবলার অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার পর নিজ দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানানিয়েছেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের পাঁচ সদস্য। এরই মধ্যে তাদেরকে অস্ট্রেলিয়ায় পুলিশের সুরক্ষায় নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। ইরান যুদ্ধের ফলে ২০০৮ সালের মতো বৈশ্বিক মন্দার শঙ্কা কম: ফিলিপ আগিয়ঁ ইরান ঘিরে চলমান যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, তবে ২০০৮ সালের মতো বৈশ্বিক মন্দা বা বিশ্ব অর্থনীতিতে ধস নামার সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ফিলিপ আগিয়ঁ। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন। দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে নাগরিকদের সরে যেতে বললো যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে সরে যাওয়ার যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার কাছে অবস্থিত কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এসব তথ্য জানায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৯ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা প্লেনের ভেতর বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মার্চ) দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে আকাসা এয়ারের একটি ফ্লাইটে। অভিযুক্ত যাত্রীর নাম আশীষ। তিনি দিল্লির বাসিন্দা। ‘নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরানিরা’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের জনগণ তাদের নিজস্ব ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেন, যেখানে ট্রাম্প ইরানের ওপর প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা বলেছিলেন। বাঘাই বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের জনগণ। সম্ভাব্য তেল সংকট মোকাবিলায় বাংলাদেশসহ কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে ভয়ংকর চাপে পড়েছে বৈশ্বিক তেলের বাজার। অপরিশোধিত তেলের দাম এরই মধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়েছে। তেল সংকটের আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় ও অর্থনীতি স্থিতিশীল রাখতে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫ প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসরায়েলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে হামলা চালায়। লেবাননে বাড়িঘরে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল ইসরায়েল দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে বাড়িঘরের ওপর আর্টিলারি থেকে নিক্ষেপ করা সাদা ফসফরাস গোলা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। এসএএইচ

Share this post: