TheBangladeshTime

ভিয়েতনাম সফরে দল ঘোষণা, বাদ পড়লেন সোহেল রানা ও মানিক

2026-03-20 - 08:20

ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৬ মার্চ থেকে শুরু হওয়া প্রাথমিক ক্যাম্পের ২৮ জন থেকে ৬ জন ফুটবলারকে বাদ দিয়ে আজ সকালে ২২ সদস্যের দল চূড়ান্ত করা হয়েছে। আজ শুক্রবার রাতেই ভিয়েতনামের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। চূড়ান্ত দল থেকে সবথেকে বড় চমক সোহেল রানা জুনিয়রের বাদ পড়া। কোচের মূল পরিকল্পনায় থাকলেও গতকাল অনুশীলনের সময় চোট পাওয়ায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন তিনি। এছাড়া ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়াটা অনেকটা অনুমেয়ই ছিল। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন মিডফিল্ডার মানিক। তবে ক্যাম্পে চারদিন অনুশীলনের পর কোচের মন জয় করতে ব্যর্থ হওয়ায় আবারও তাঁকে বাড়ি ফিরতে হচ্ছে। অন্যদিকে, আরেক ডিফেন্ডার ইসা ফয়সাল এবারও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। ইসার সাথে রক্ষণভাগের আরও দুই সদস্য শাকিল হোসেন ও রফিককেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। সাধারণত ২৩ জনের স্কোয়াড নিয়ে সফর করলেও এবার ঢাকা থেকে ২২ জন ফুটবলার নিয়ে যাচ্ছেন ক্যাবরেরা। তবে দলের ২৩তম সদস্য হিসেবে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী আগামী পরশু (রবিবার) সরাসরি ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন। ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের দল গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন মিডফিল্ডার: কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত শোম, হামজা চৌধুরী ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা এসকেডি/এমএমআর

Share this post: