TheBangladeshTime

রমজানে বাড়িতেই বানিয়ে নিন রেড চিলি ফ্লেক্স

2026-02-19 - 09:44

পিৎজা কিংবা পাস্তা ঝাল স্বাদের খাবারে এক চিমটি রেড চিলি ফ্লেক্স যেন জাদুর মতো কাজ করে। ফুচকা বা নুডলস, ইফতারে আলুর চপে ঝাঁজ বাড়াতে এর জুড়ি নেই। বাজারে সহজলভ্য হলেও চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই জনপ্রিয় মসলা। তাই রমজানে সঠিক পদ্ধতি বানাতে পারলে আর রেড চিলি ফ্লেক্স কিনতে হবে না। রেড চিলি ফ্লেক্স মূলত শুকনো লাল মরিচ ভেঙে তৈরি করা হয়। তবে এটি সাধারণ মরিচের গুঁড়োর মতো মিহি নয়; বরং খানিকটা দানাদার ও খসখসে। এই দানাদার টেক্সচারই খাবারে আলাদা ঝাঁজ ও চেহারা এনে দেয়। যা যা লাগবে প্রায় ১৫-২০টি গাঢ় লাল শুকনো মরিচ (লম্বা বা গোলাকার), এবং ২-৩ ফোঁটা রান্নার তেল। মরিচ নির্বাচনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বাজার থেকে বেছে নিন উজ্জ্বল লাল, ভালোভাবে শুকনো ও ফাঙ্গাসমুক্ত মরিচবেছে নিতে হবে। প্রস্তুতির প্রথম ধাপ দোকান থেকে আনার পর মরিচগুলো একবার ভালো করে রোদে শুকিয়ে নিন। এতে ভেতরের আর্দ্রতা দূর হবে এবং ফ্লেক্স খসখসে হবে। যদি রোদে দেওয়া সম্ভব না হয়, তবে কড়াইতে ড্রাই রোস্ট করতে পারেন। তবে খুব সাবধানে রোস্ট করতে হবে-মরিচ পুড়ে গেলে স্বাদ তেতো হয়ে যাবে এবং পুরো পরিশ্রম নষ্ট হবে। যদি মরিচ একটু নরম লাগে, তাহলে এক ঘণ্টা রোদে রাখুন অথবা প্যানে হালকা গরম করে নিন। মরিচের ডাঁটি ভেঙে ফেলুন এবং ঠান্ডা হতে দিন। গুঁড়া করার সঠিক পদ্ধতি রোস্ট করা মরিচ স্বাভাবিক তাপমাত্রায় এলে ডাঁটি ফেলে দিন। একসঙ্গে সব মরিচ ব্লেন্ডারে দেবেন না। অর্ধেক মরিচ ব্লেন্ডারে দিয়ে হালকা করে গুঁড়িয়ে নিন। মনে রাখবেন, চিলি ফ্লেক্স কখনো মিহি গুঁড়া করা হয় না। হালকা পালস মোডে ব্লেন্ড করলে দানাদার টেক্সচার পাওয়া যাবে। প্রথম ব্যাচের গুঁড়া একটি শুকনো পাত্রে তুলে রাখুন। তারপর বাকি মরিচ একইভাবে গুঁড়া করুন। চাইলে ভাজার সময় ২-৩ ফোঁটা তেল ছড়িয়ে দিতে পারেন। এতে ফ্লেক্সের রং আরও উজ্জ্বল হবে এবং হালকা মুচমুচে ভাব আসবে। সংরক্ষণ ও ব্যবহার তৈরি করা চিলি ফ্লেক্স পুরোপুরি ঠান্ডা হলে কাচের এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। আর্দ্রতা থেকে দূরে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে। রান্না করা পাস্তা, পিৎজা, স্যান্ডউইচ, স্যুপ কিংবা ঝালমুড়িতে ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কেন বাড়িতে বানাবেন? বাজারের অনেক প্যাকেটজাত চিলি ফ্লেক্সে অতিরিক্ত রং বা সংরক্ষণকারী থাকতে পারে। ঘরে বানালে আপনি নিশ্চিত থাকতে পারবেন এর বিশুদ্ধতা ও ঝাঁজের মাত্রা সম্পর্কে। তাছাড়া নিজের পছন্দমতো ঝাল নিয়ন্ত্রণ করাও সম্ভব। সঠিক পদ্ধতি মেনে তৈরি করলে ঘরোয়া রেড চিলি ফ্লেক্স হবে সুগন্ধি, ঝাল ও খাস্তা-যা আপনার প্রিয় খাবারে যোগ করবে অতিরিক্ত স্বাদ। ঝালপ্রেমীদের রান্নাঘরে তাই এই সহজ রেসিপি হতে পারে স্থায়ী সমাধান। সূত্র: এনডিটিভি ফুড আরও পড়ুন: রোজার প্রস্তুতি: রান্নাঘরে এক মাসের স্টক করবেন যেসব পণ্য রমজান মাস জুড়ে আদা-রসুন বাটা ভালো রাখার উপায় এসএকেওয়াই/জেআইএম

Share this post: