TheBangladeshTime

শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি

2026-02-20 - 22:04

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, নির্বাচনের মধ্যদিয়ে দেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন। জোনায়েদ সাকি বলেন, এখন যে বাংলাদেশ নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এনএস/এসআর

Share this post: