বিপুল চন্দ্র রায়ের ছড়া: বর্ণমালার স্পন্দন
2026-02-21 - 06:33
ব — বর্ণমালায় স্বপ্ন আঁকি, একুশ আমার প্রাণ, র্ণ — (র্ণ) যুক্তাক্ষরেরা গায় যে বাংলা ভাষার গান। মা — মাতৃভাষার মায়ায় ঘেরা স্মৃতির মিনারখানি, লা — লাল রক্তে কেনা বর্ণ, অমর কাব্যখানি। র — রফিক, সালাম, বরকতেরা লড়ল অকুতোভয়, স্প — স্পন্দিত আজ প্রতিটি বুক, বাংলা ভাষার জয়। ন্দ — (ন্দ)-এর ছন্দে একুশ জাগে, বাঙালির ঘরে ঘরে, ন — নতুন সূর্য সাক্ষী রেখে স্মরি তাঁদের শ্রদ্ধাভরে। আরও পড়ুন তানজিদ শুভ্রর কবিতা: রক্তস্নাত ফাল্গুন কামরান চৌধুরীর ছোটো গল্প: মাতৃভাষা কেএসকে
Share this post: