TheBangladeshTime

৬০০ কোটির আয় নিয়ে চাঞ্চল্য, মুক্তির আগেই আলোচনায় যশের ‘টক্সিক’

2026-03-03 - 10:14

মুক্তির আগেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ ঘিরে। এখন পর্যন্ত সিনেমার মূল ঝলক প্রকাশিত হয়নি। তার আগেই বক্সঅফিসে ৬০০ কোটি রুপির ব্যবসা করেছে-এমনই দাবি করেছেন বর্ষীয়ান প্রযোজক জি ধনঞ্জয়ন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ভারতজুড়ে আগাম টিকিট বিক্রি ও পরিবেশক চুক্তি মিলিয়ে সিনেমাটি এরই মধ্যে বিপুল অংকের ব্যবসা ছুঁয়ে ফেলেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলছেন চলচ্চিত্র বিশ্লেষকদের একাংশ। আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’র। একই দিনে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘ধুরন্ধর ২’। ফলে শুরু থেকেই দুই সিনেমা সম্ভাব্য বক্সঅফিস লড়াই নিয়ে আলোচনা তুঙ্গে। এদিকে ‘ধুরন্ধর ২’র মূল ঝলক ৩ মার্চ প্রকাশ পাওয়ার কথা থাকলেও চন্দ্রগ্রহণের কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। একটি সূত্রের দাবি, গ্রহণকে শুভ মনে না করায় ওই দিনে ঝলক প্রকাশের সিদ্ধান্ত বদলানো হয়। এখন ৫ বা ৬ মার্চ ঝলক মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ‘টক্সিক’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সিনেমাটিতে উগ্র পৌরুষ তুলে ধরা হয়েছে-এমন অভিযোগ তুলেছেন দর্শকের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। কেউ কেউ মনে করছেন, এই বিতর্ক সিনেমার ব্যবসায় প্রভাব ফেলতে পারে। আবার অন্য একটি অংশের মতে, বিতর্কই সিনেমার প্রচারে বাড়তি জ্বালানি জোগাচ্ছে। তবে প্রযোজক জি ধনঞ্জয়নের দাবি, নির্মাতারা নিজেদের কনটেন্ট ও তারকাখ্যাতি-দুই নিয়েই আত্মবিশ্বাসী। তাই একই দিনে বড় সিনেমার সঙ্গে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা। আরও পড়ুন: বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা সিনেমা প্রতি নেন ৩০ কোটি, ৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ এখন দেখার, ১৯ মার্চ প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত কোন ছবি দর্শকের মন জয় করে এবং ৬০০ কোটির দাবির বাস্তব রূপ কতটা সামনে আসে। বক্সঅফিসই দেবে তার চূড়ান্ত উত্তর। এমএমএফ

Share this post: