TheBangladeshTime

সৌদি আরামকোতে হামলা করেছে ইসরায়েল

2026-03-03 - 11:53

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় গত সোমবার (২ মার্চ) যে হামলা হয়েছে, তা ইসরায়েলের পরিচালিত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বলে দাবি করেছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম একটি সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, আরামকোতে হামলা ইসরায়েলের কাজ এবং এর উদ্দেশ্য হলো, ইরানে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ থেকে আঞ্চলিক দেশগুলোর নজর ভিন্ন খাতে সরিয়ে নেওয়া। সূত্রের দাবি, ইরান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ, স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং এরই মধ্যে অনেক স্থানে হামলা চালানো হয়েছে। তবে আরামকো স্থাপনা এখন পর্যন্ত ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না বলে দাবি করা হয়েছে। একই সূত্র আরও দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ইসরায়েলের সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের পরবর্তী লক্ষ্য হতে পারে। তবে ইরানের এই অভিযোগের বিষয়ে ইসরায়েল বা সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি কেএএ/

Share this post: