TheBangladeshTime

আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি, অস্ট্রেলিয়ার মাথায় হাত

2026-02-17 - 10:46

পাল্লেকেলেতে বৃষ্টির কবলে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ। এদিকে মাথায় হাত অস্ট্রেলিয়ার। এই ম্যাচের ফলের ওপরই যে বিশ্বকাপে টিকে থাকা নির্ভর করছে অজিদের! বি-গ্রুপে টানা তিন জয়ে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। টানা দুই জয়ে জিম্বাবুয়েও ভালো অবস্থানে। বিপদে আছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। আজ জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যায়, তবে বিদায় হয়ে যাবে অজিদের। তবে আয়ারল্যান্ড জিতলে সম্ভাবনা টিকে থাকবে অস্ট্রেলিয়ার। তার চেয়েও বড় দুশ্চিন্তা এখন বৃষ্টি নিয়ে। কেননা এই ম্যাচ পরিত্যক্ত হলে জিম্বাবুয়ে একটি পয়েন্ট পাবে। ৫ পয়েন্ট নিয়ে তারা নাম লেখাবে সুপার এইটে। অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও তখন ৪ পয়েন্টের বেশি হবে না। হয়ে যাবে বিদায়। এমএমআর

Share this post: