TheBangladeshTime

মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়

2026-03-22 - 16:11

মাগুরার মহোম্মাদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে শত শত মানুষ ভিড় করেন। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার ঝামা ফেরিঘাট থেকে মধুমতী তীরে দেউলি গ্রামে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থীর ভিড় ছিলো চোখে পড়ার মতো। ফেরি ঘাট থেকে মধুমতী তীরে লোকে লোকে লোকারণ্য হয়ে পড়ে। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিথুন রাই চৌধুরী বলেন, ঘোড়দৌড় এবার নতুন মাত্রা যোগ করেছে। দিনটা খুব উপভোগ করছি। আয়োজক দের বিশেষভাবে ধন্যবাদ জানাই। মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/এএসএম

Share this post: