TheBangladeshTime

বন্ধুর বোনের পরিবার নিহত হওয়ার ঘটনায় শোকাহত মামুনুল হক

2026-03-26 - 15:51

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাওলানা ফয়সাল আহমাদের ছোট বোন-ভগ্নিপতি, তিন ভাগনে-ভাগনিসহ পুরো পরিবার নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মাওলানা ফয়সাল আহমাদ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মদীনা শরীফের মসজিদে নববী থেকে ফেসবুকে শোকবার্তা প্রকাশ করেন তিনি। শোকবার্তায় তিনি লিখেছেন, ইন্নালিল্লাহ! পরপর দুর্ঘটনার সংবাদ আমাদের শোকাতুর করে চলেছে। মদীনা শরীফে মসজিদে নববীতে আছি। মাগরিব নামাজের অপেক্ষায়। আমার সহপাঠী, দীর্ঘ চল্লিশ বছরের বন্ধু, উস্তাদে মুহতারাম মাওলানা আবুল কালাম দামাত বারাকাতুহুমের সুযোগ্য সন্তান মাওলানা ফয়সালের কান্না ভেজা ফোন কল আমাকে বিমর্ষ করে দিল। হায় আল্লাহ এ শোক সইবার শক্তি তুমি তাদের পুরো পরিবারকে দান করো। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ছোট বোন-ভগ্নিপতি, তিন ভাগনে-ভাগনিসহ পুরো পরিবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ان لله ما اخذ وله ما اعطى وكل عنده الى اجل مسمى আল্লাহ তা'লা মরহুমদের দুর্ঘটনায় মৃত্যুতে শাহাদাতের মর্যাদা দান করুন। পরিবার ও আপনজনদের ধৈর্য ধারণের তাওফীক দান করুন। আমীন শোক সংবাদ শুনেই আমি কিছু তেলাওয়াত ও নেক আমল করে দোয়া করেছি। সংবাদটি অবগত হয়ে আপনারাও অনুরূপ করবেন, এই অনুরোধ করছি। এমএএইচ/

Share this post: