TheBangladeshTime

জাতীয় নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের ছুটি

2026-02-01 - 17:56

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হবে। রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন একদিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক, ৩ দিন মোটরসাইকেল জকসুর উদ্যোগে ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নিবার্চনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাহী আদেশে আগামী ১০ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছেন। এছাড়া ১৪ ও ১৫ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট পাঁচদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। টিএইচকিউ/কেএসআর

Share this post: