TheBangladeshTime

আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

2026-03-28 - 10:01

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই- বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না।’ শনিবার (২৮ মার্চ) দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন প্রাঙ্গণে এ আয়োজন করে। আহমেদ আযম খান বলেন, ‘স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জন, সেখানে অনেক অর্জন আছে। ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এটি আমাদের বড় একটা অর্জন।’ ‘নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতাকে সমান করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ,’ যোগ করেন মন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন। এনএস/একিউএফ

Share this post: