শুক্রবার বরিশালে যাচ্ছেন জামায়াত আমির
2026-02-05 - 08:56
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রথম বারেরমতো বরিশাল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন বলেন, শান্তিপূর্ণভাবে জনসভা বাস্তবায়নে ইতোমধ্যে বাস্তবায়ন কমিটি ও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শাওন খান/এনএইচআর/এএসএম
Share this post: