TheBangladeshTime

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

2026-02-12 - 05:36

ফরিদপুর-১ ও ৩ আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে বুধবার(১১ ফেব্রুয়ারি) রাতে তাদের প্রত্যাহার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম ও ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আল আমিন। রাতে ওই দুই কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ উঠলে ওই দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাদের জায়গায় নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, ভোট কেন্দ্রে আইন বহির্ভূতভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন দুই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এন কে বি নয়ন/এনএইচআর/এএসএম

Share this post: