TheBangladeshTime

আপত্তিকর গানে অশ্লীল নাচ, নোরা ফাতেহির বিরুদ্ধে এক মুফতির ফতোয়া জারি

2026-03-21 - 06:40

সঞ্জয় দত্ত অভিনীত ‌‘কেজিএফ : দ্য ডেভিল’ ছবিতে আইটেম গানে দেখা গেছে বলিউডের সেনসেশন অভিনেত্রী নোরা ফাতেহিকে। সেই গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। গানটিকে অশ্লীল ও কুরুচিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। গানের নাচের ভঙ্গিমা ও বিষয়বস্তু নিয়ে তুমুল সমালোচনা হয় এবং গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। নোরা নিজেও ক্ষমা প্রার্থনা করেছেন। নতুন করে ঘটনা আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে, কারণ উত্তরপ্রদেশের আলিগড়ের এক ধর্মীয় সংস্থা নোরার বিরুদ্ধে মুফতি মওলানা ইব্রাহিম হুসেইন জারি করেছেন ফতোয়া। সংস্থার মতে, ‘সরকে চুনর তেরি সরকে’ গানটির বিষয়বস্তু আপত্তিকর এবং ধর্মীয় শিক্ষার পরিপন্থী। মুফতি ইব্রাহিম হুসেইন বলেন, ‘এই ধরনের বিষয়বস্তু হারাম এবং গুরুতর পাপ। এর অংশগ্রহণ বা প্রচার ধর্মীয় নীতির পরিপন্থী।’ উল্লেখ্য, ভারতের রাষ্ট্রীয় দৃষ্টিতে ফতোয়া হল ধর্মীয় আইন সম্পর্কিত একটি মতামত, যা সাধারণত ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্দেশক হলেও রাষ্ট্রকর্তৃক আইনগতভাবে বাধ্যতামূলক নয়। এলআইএ

Share this post: