TheBangladeshTime

বিতর্কের মাঝেই প্রেমের খবর, ইশা রিখির সঙ্গে বাদশার নতুন অধ্যায়

2026-03-24 - 13:51

বিতর্ক আর বাদশা যেন একই সূত্রে গাঁথা। একাধিক বিষয়ে নিয়মিত আলোচনায় থাকা গায়ক-র‌্যাপার বাদশা এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের দৃশ্যায়নে নারী শরীর নিয়ে বিতর্কের মাঝেই তিনি সোশাল মিডিয়ায় নতুন রোমান্সের খবরের সঙ্গে হাজির হয়েছেন। ছবিগুলো প্রকাশ করেছেন পুনম রিখি। নেটিজেনদের অনুমান, বাদশা ইশা রিখির সঙ্গে দাম্পত্যের নতুন সূচনা করছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাদশা বাদামি কুর্তা ও সোনালি সাফা পরেছেন, আর ইশা লাল ঐতিহ্যবাহী সালোয়ার কামিজে সাজ সজ্জিত। একসঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে নবদম্পতিকে। পোস্টের ক্যাপশনে পুনম রিখি লিখেছেন, “ভগবান তোমাদের আশীর্বাদ করুক।” দুজনের প্রেমের গল্প দীর্ঘ। জানা যায়, প্রায় চার বছর আগে এক পার্টিতে কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকে সম্পর্কের সূত্রপাত। এর আগে বাদশার সঙ্গে সাবেক স্ত্রী জ্যাসমিনের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২৪ সালে বাদশা জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ইশা রিখি ২০১৩ সালে বড়পর্দায় হাতেখড়ি করেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন সিপ্পি গিল ও ওম পুরি। ২০১৮ সালে ‘নবাবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান, রাঘব জুয়েল ও পুনীত পাঠক। আরও পড়ুন: হুইলচেয়ারে বাবার সঙ্গে সালমান খান, হতাশ করলেন শাহরুখ-আমির হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ ছবিসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো থেকে স্পষ্ট, বিতর্কিত বাদশা আবারও প্রেমের আলোয় ভাসছেন এবং ইশা রিখির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ভক্ত ও নেটিজেনরা উচ্ছ্বসিত হয়ে নতুন যুগলকে শুভেচ্ছা জানাচ্ছেন। এমএমএফ

Share this post: