TheBangladeshTime

পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার

2026-03-23 - 15:21

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য ধারাভাষ্যকার ও সঞ্চালকের তালিকা প্রকাশ করেছে পিসিবি। এবারের আসরে আন্তর্জাতিক ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন সাবেক ক্রিকেটার আতহার আলি খান। বিপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারাভাষ্য দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এবারই প্রথম ধারাভাষ্য দিবেন আতহার। এবারের আসরে নতুন চমক হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েট। গত ১০টি আসরে খেলোয়াড় হিসেবে মাঠ মাতালেও এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে শোয়েব মালিককে। ১১তম আসরে তিনি উর্দু ধারাভাষ্যকার হিসেবে থাকেবন, যেখানে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন সালমান বাট এবং সানা মির। সঞ্চালক বা প্রেজেন্টার হিসেবে নেরোলি মেডোস এবং জেস ক্রোর অভিষেক হতে যাচ্ছে, যাদের সাথে নিয়মিত মুখ হিসেবে থাকবেন জয়নাব আব্বাস ও সিকান্দার বখত। ইংরেজি ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান ছাড়াও থাকছেন আমির সোহেল, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মাইকেল হেইসম্যান, নিক নাইট, বাজিদ খান ও উরুজ মমতাজ খান। অন্যদিকে উর্দু প্যানেলে শোয়েব মালিক ও সালমান বাটের পাশাপাশি দায়িত্ব পালন করবেন তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী। এসকেডি/এএসএম

Share this post: