TheBangladeshTime

মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

2026-03-12 - 16:25

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান তিনি। এসময় তিনি মির্জা আব্বাসের স্ত্রীর নিকট তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন এবং মহান রবের নিকট আশু আরোগ্য কামনা করেন। এসময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান। আরএএস/কেএএ/

Share this post: