TheBangladeshTime

নেতৃত্ব হারালেন রশিদ খান, নতুন অধিনায়কের নাম ঘোষণা

2026-03-05 - 12:54

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারালেন রশিদ খান। আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে আফগানরা। সেখানেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরান। তিনি এর আগে দলটির সহ-অধিনায়ক ছিলেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে ব্যর্থ হয় আফগানিস্তান। তখন থেকেই আলোচনা ছিল রশিদ দায়িত্ব হারাতে পারেন। সেটাই হলো। আসন্ন সিরিজের জন্য স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপ দলে থাকা ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইসহাককে এই সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই রাখা হয়নি। অন্যদিকে টি-টোয়েন্টি দলে নতুন করে সুযোগ পেয়েছেন টপ-অর্ডার উইকেটকিপার ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফারিদ আহমদ। এছাড়া ফরিদ আহমদ মালিক ওয়ানডে দলে আবারও ফিরে এসেছেন। এদিকে জিয়া উর রহমান শরিফি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে চার ম্যাচের মধ্যে তিনটিতে খেলেছিলেন। আসন্ন সিরিজে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩, ১৫ ও ১৭ মার্চ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০, ২২ ও ২৫ মার্চ। টি-টোয়েন্টি স্কোয়াড ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ অতল, দরবিশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। ওয়ানডে স্কোয়াড হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলি খিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, দরবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গাজানফার, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক ও বিলাল সামি। এমএমআর

Share this post: