TheBangladeshTime

শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী

2026-03-11 - 07:25

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রায় দুই হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে এই ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার, প্রভোস্ট কাউন্সিলর আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আজকের এই আয়োজন দেখে ভালো লাগছে। আমাদের এত শিক্ষার্থী কাঁধে কাঁধ মিলিয়ে এতে অংশগ্রহণ করেছে। আমি মনে করি, আমরা যদি এভাবেই ঐক্যবদ্ধ থেকে কাজ করি, তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে। আর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। আমরা হিংসা ও বিদ্বেষ ভুলে একতাবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করবো।’ এমডি‌এস‌এ/এমএমএআর

Share this post: