ইফতারে রাখুন পুষ্টিকর তোকমা শরবত
2026-03-05 - 11:24
রোজার ইফতারে তৃষ্ণা মেটানো এবং শরীরকে সতেজ রাখা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে রুচি আর স্বাদের সঙ্গে শরীরকে ঠান্ডা রাখার এক চমৎকার সমাধান হতে পারে রুহ আফজা ও তোকমা শরবত। মিষ্টি এবং হালকা ফ্লেভারে ভরা এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং ইফতারের মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রইলো রেসিপি- উপকরণ রুহ আফজা সিরাপ ২-৩ চা চামচ ভেজানো তোকমা দানা ১ চা চামচ ঠান্ডা পানি বা দুধ ১ গ্লাস লেবুর রস স্বাদমতো বরফ কুচি প্রয়োজনমতো চিনি (ঐচ্ছিক) আরও পড়ুন: ইফতারে থাকুক পুষ্টিকর খেজুরের শরবত ইফতার হোক শরবতে মোহাব্বতের সঙ্গে ইফতারে রাখুন শসা-লেবুর শরবত যেভাবে তৈরি করবেন এই শরবত বানানো যায় খুব সহজে। প্রথমে তোকমা দানা ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি গ্লাসে ঠান্ডা পানি বা দুধ নিন। এর মধ্যে ২-৩ চা চামচ রুহ আফজা সিরাপ ভালোভাবে মিশিয়ে নিন। এবার ভেজানো তোকমা দানা ও লেবুর রস দিয়ে দিন আবারও ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পরিবেশন করুন বরফ কুচি দিয়ে। জেএস/