TheBangladeshTime

ফলাফল ঘোষণায় দেরি, বিজিবির গাড়ি বহরে উত্তেজিত জনতার হামলা

2026-02-12 - 15:06

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি করায় বিজিবির গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী মনোহরপুর সেরবাজ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, মনোহরপুর সেরবাজ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় উত্তেজিত জনতা ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় একজন বিজিবি সদস্যের হাতে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়েছেন। তিনি আরো বলেন, পরবর্তীতে বিজিবি সদস্যদের সহায়তায় প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যদের উদ্ধার করে ফিরে আসি। তবে সেখানে কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার সঙ্গে ২৪ জন বিজিবি সদস্য ছিলেন। আরএএইচ/এমএসএম

Share this post: