TheBangladeshTime

ওয়েবে আসছে নাটক, সিনেমার অনুভূতি

2026-03-16 - 11:04

‘সব চেনা অবয়বের আড়ালে এক খুনি লুকিয়ে থাকে...।’ এমনই হাড় হিম করা এক সংলাপ দিয়ে শুরু হয়েছে ঈদুল ফিতরের বিশেষ নাটক ‘সেই আমি নেই আমি’-এর অফিশিয়াল ট্রেলার। ওয়েবে অবমুক্ত হলেও নাটকটি দেবে সিনেমার অনুভূতি। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ফয়সাল খান শুভ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘সেই আমি নেই আমি’ নাটকের ট্রেলার। সামাজিক মাধ্যমে বেশ সাড়াও ফেলছে সেটি। থ্রিলার ঘরানার এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এ ছাড়া রয়েছেন বেশ কজন তরুণ অভিনয়শিল্পী। এই নাটক প্রসঙ্গে ফয়সাল খান শুভ বলেন, ‘গল্পটি আইডেন্টিটি ক্রাইসিস বা নিজের ভেতরকার সত্তাকে হারানোর গল্প। আমরা চেয়েছি দর্শকদের এমন একটি থ্রিলার উপহার দিতে, যা তাদের ভাবাবে এবং শেষ পর্যন্ত আটকে রাখবে। ভিজ্যুয়াল এবং কালার গ্রেডিংয়ের দিক থেকেও আমরা সিনেমাটিক ফিল দেওয়ার চেষ্টা করেছি।’ উল্লেখ্য, ‘সেই আমি নেই আমি’ নাটকটি প্রযোজনা করেছেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইনফ্লুয়েন্সার খালেদ ফারহান। এটি তার প্রথম প্রযোজনা। ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ ‘জলসা বাংলা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি। আরএমডি

Share this post: