TheBangladeshTime

টসের আগেই মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী

2026-03-11 - 09:34

টস হয়নি তখনও, দর্শকদের ভিড়ও শুরু হয়নি। তবে মাঠে ঠিকই চলে এসেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করছে টাইগাররা। ঘড়ির কাঁটায় তখন সবে ১২টা বাজে। শেরে বাংলায় আসেন আমিনুল হক। প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দশম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেয়েছে টাইগাররা। ১১ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪৬ রান। এসকেডি/আইএইচএস/

Share this post: