মারা গেছেন অভিনেতা শামস সুমন
2026-03-17 - 13:31
চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরেই এই অভিনেতা অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি। ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এমাআই/এমএমএফ