TheBangladeshTime

ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি

2026-03-26 - 12:31

ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মাত্র চার দিনেই ছবিটি ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাসে ১৫ কোটি ৩ লাখেরও বেশি টাকা ঘরে তুলেছে সিনেমাটি। আরও পড়ুন: হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, দেখতে গেলেন চঞ্চল ‌‘সরকার ও মন্ত্রী বলে আছে, পাম্পের মালিক বলে তেল নাই’ এর আগে মুক্তির প্রথম দিনে সিনেমাটি খাতা খোলে ১৮ দশমিক ৫৪ লাখ টাকার টিকিট বিক্রি করে। দ্বিতীয় দিনে বিক্রি হয় ২২ দশমিক ২৬ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ২৮ দশমিক ৮৯ লাখ টাকা। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়। নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। এলআইএ/এমএমএফ

Share this post: