TheBangladeshTime

অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া খেয়ানত: মিজানুর রহমান আজহারী

2026-02-11 - 11:56

অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া খেয়ানত উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটা পোস্টে তিনি এ আহ্বান জানান। ড. মিজানুর রহমান আজহারী বলেন, ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমন সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা। জেনে-শুনে অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যেমন খেয়ানত; তেমনই দায়িত্বপ্রাপ্ত হয়ে সুশাসন এবং জনগণের অধিকার নষ্ট করাও খেয়ানত। পোস্টে সংযুক্ত ছবিতে এ সংক্রান্ত সুরা নিসার ৫৮ নং আয়াত উল্লেখ করেন তিনি। আয়াতটি হলো, হে ইমানদারগণ! আল্লাহ তোমাদেরকে যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পণ করার নির্দেশ দিচ্ছেন। (সুরা নিসা: ৫৮) আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অন্য ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য। ওই ব্যালটে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না, সেই প্রশ্নের বিপরীতে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন। ওএফএফ

Share this post: