TheBangladeshTime

একদিনে ১৭৩৩ ডিম পেড়ে সাগরে ফিরলো ১৬ কাছিম

2026-03-22 - 10:41

কক্সবাজারের টেকনাফে একদিনে সৈকতে ১৬টি অলিভ রিডলে কাছিম ১ হাজার ৭৩৩ ডিম দিয়েছে। ডিম ছেড়ে তারা আবার সাগরে নেমে যায়। রোববার (২২ মার্চ) সকাল থেকে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত পাঁচটি হ্যাচারির মাধ্যমে ডিমগুলো সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। জানা যায়, চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি কাছিম থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ৫৫০টি কাছিমের বাচ্চা সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। কমিউনিটি লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের উখিয়া-টেকনাফে দায়িত্বরত লিয়াকত আলী জানান, সামুদ্রিক কাছিম সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয় পুরো সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার একটি অপরিহার্য পদক্ষেপ। সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হয়ে আমাদের সমুদ্র ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে এগিয়ে আসতে হবে। জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম

Share this post: