TheBangladeshTime

সৈয়দ দীদার বখতের ‘দাদুর মুখে ভাষা আন্দোলন’

2026-03-08 - 04:54

সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের লেখা ‘দাদুর মুখে ভাষা আন্দোলন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে অমর একুশে বইমেলায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা এ বইয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে পাওয়া নানা তথ্য খুঁজে পাবেন। তিনি বইটির প্রকাশকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। বইটির লেখক সৈয়দ দীদার বখত জানান, তিনি যখন সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন, তখন ভাষা আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। সেই সময়ের অনেক স্মৃতি ও তথ্য তার কাছে রয়েছে। সেসব অভিজ্ঞতার কিছু অংশ তিনি এ বইয়ে তুলে ধরেছেন। তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারে এবং আন্দোলনের পটভূমি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে ধারণা পায়-সেই লক্ষ্যেই বইটি লেখা হয়েছে। এফএআর/বিএ

Share this post: