ঢাকা-চট্টগ্রামের ফিলিং স্টেশন তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ করবে বিপিসি
2026-03-28 - 14:11
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ কোম্পানিগুলোর ঢাকা ও ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরীর ফিলিং স্টেশনগুলোতে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হচ্ছে। এ বিষয়ে শনিবার (২৮ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের জ্বালানি পণ্য গ্রহণ, সরবরাহ ও সর্বশেষ মজুত পরিস্থিতি নিয়মিত তদারকি করবেন। বিপিসি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। এনএস/একিউএফ
Share this post: