TheBangladeshTime

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

2026-02-12 - 04:46

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। উৎসবমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়িত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। সিইসি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম উৎসবের আমেজে একটি জাতীয় নির্বাচন উপহার দেব। আপনারা দেখছেন, মানুষ ঈদের আনন্দ নিয়ে ভোট দিতে বাড়ি যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি সারাদেশে খোঁজ নিয়েছি। সর্বত্র সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দু-একটি জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমাল হলেও তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।’ সিইসি জোর দিয়ে বলেন, এ দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যেতে হবে। ভোটের বাক্স দখলের ইতিহাসও ভুলে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। আব্দুল্লাহ আল কাউছার/এমএমএআর

Share this post: