TheBangladeshTime

স্বামী-মেয়ের দায়িত্ব থেকে বিরতি চান দীপিকা, কী ঘটেছে নায়িকার সংসারে?

2026-03-03 - 11:24

মেয়ে দুয়া জন্মানোর পর থেকেই যেন আমূল বদলে গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবন। ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকার কোল আলো করে আসে কন্যাসন্তান দুয়া। তারপর থেকে মেয়েকেই ঘিরে আবর্তিত হচ্ছে নায়িকার দিনরাত। মেয়েকে সময় দিতে নিজের ক্যারিয়ারেও খানিকটা আপস করেছেন দীপিকা-এমন কথাও শোনা গেছে একাধিকবার। মাতৃত্বের এই নতুন অধ্যায় তিনি উপভোগ করছেন মনভরে। তবে সন্তানের জন্মের পর শরীর-মন- দুদিকেই যে বদল আসে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছেন তিনিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মানসিক অবস্থার কথা খোলাখুলি জানিয়েছেন দীপিকা। তার কথায়, মাতৃত্বের এই সফরে তিনি এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কখনো কখনো তার খুব ‘ব্রেক’ নিতে ইচ্ছে করে। নিজের জন্য একটু সময় প্রয়োজন বলেও মনে হয়। কিন্তু পরক্ষণেই মনে হয়, মেয়েকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না। দীপিকা বলেন, “আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে মাঝে মাঝে খুব বিরতি নিতে ইচ্ছে করে। যা আমার জন্য প্রয়োজনও। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়া থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না। তখন খুব বিরক্ত হই। আবার সারা দিন নিস্তব্ধতাও চাই।” নায়িকার এই স্বীকারোক্তি থেকে স্পষ্ট, মাতৃত্বের আনন্দের পাশাপাশি ক্লান্তি, একঘেয়েমি ও মানসিক দ্বন্দ্ব- সবটাই অনুভব করছেন তিনি। যা আসলে বহু মায়েরই চেনা অভিজ্ঞতা। আরও পড়ুন: বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা সিনেমা প্রতি নেন ৩০ কোটি, ৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ তবে সব টানাপোড়েনের মাঝেও মেয়ের সঙ্গে কাটানো সময় যে তিনি ভীষণভাবে উপভোগ করছেন, তা তার কথাতেই পরিষ্কার। মাতৃত্বের এই বাস্তব, অকপটে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অনুরাগীদের কাছেও আরও একবার প্রশংসিত হলেন দীপিকা। এমএমএফ

Share this post: