TheBangladeshTime

হকি ক্যাম্পে ২৬ জন, বাদ পাকিস্তান সিরিজে খেলা সিতুল, আরশাদ, নয়ন

2026-02-24 - 15:03

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের দুই শহর আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের হকির বাছাই হবে ওমানে। ২৫ মার্চ মাসকাটে শুরু হবে এশিয়ান গেমসে যাওয়ার লড়াই। বাংলাদেশ হকি ফেডারেশন এশিয়ান গেমস বাছাইয়ের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু করেছিল ৫ ফেব্রুয়ারি। ৩৬ জন খেলোয়াড় তখন ডেকেছিল বিপটেস্টের জন্য। সেখান থেকে মঙ্গলবার ক্যাম্পের জন্য নির্বাচন করা হয়েছে ২৬ জন। জাতীয় হকি দলের ক্যাম্পের খেলোয়াড় তালিকা কিভাবে করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র খেলোয়াড় নঈম উদ্দিন। নভেম্বরে ঢাকায় হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে অংশ নেওয়া ৩ খেলোয়াড়েরও জায়গা হয়নি ২৬ জনের তালিকায়। তারা হলেন ফরহাদ আহমেদ সিতুল, আশরাদ হোসেন ও গোলরক্ষক নুরুজ্জামান নয়ন। সিতুল, আশরাদ ও নয়ন ছাড়া বাদ পড়া সিনিয়র খেলোয়াড়দের মধ্যে রয়েছেন নাঈম উদ্দিন, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক। আরো বাদ পড়েছেন মেহেদী হাসান, রাহিত হোসেন জীবন, রাজিব দাস, ইয়াসিন আরাফত হিমেল। ঘোষিত স্কোয়াড নিয়ে নাঈম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ফিটনেস নাকি পাারফরম্যান্স দেখে খেলোয়াড় ডকেছেন তা বুঝতে পারছি না। বিপটেস্টে অনেকেই খারাপ করেছে। আবার যারা যারা পারফরম্যান্স ভালো করেছেন তাদের বাদ দিয়েছেন কোচ। আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি তাদেরকেই বাদ দেওয়া হয়েছে।’ ডাক পাওয়া ২৬ জন হলেন: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, তানভির রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, ওবায়দুর হোসেন জয়, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, তানজিম আহমেদ, শিমুল ইসলাম, রাকিবুল হাসান রকি, পুস্কর ক্ষীসা মিমো। আরআই/আইএন

Share this post: