ফ্রিজ থেকে শব্দ হলে, নিজেই ঠিক করুন
2026-02-17 - 12:47
ফ্রিজ এখন প্রতিটি বাড়ির অপরিহার্য যন্ত্র। বিশেষ করে গরমের তাপ বাড়লে ফ্রিজের ব্যবহার বৃদ্ধি পায়। আর এ সময় নানা সমস্যা দেখা দিতে শুরু করে। কখনো বরফ জমে যাওয়া, কখনো জোরে ঘড়ঘড় শব্দ, আবার কখনো ফ্রিজ পুরোপুরি ঠান্ডা হয়ে বন্ধ হয়ে যায়। অনেকেই এই ধরনের সমস্যা দেখলে সরাসরি মেকানিকের সাহায্য নেন, কিন্তু ছোটখাটো পরীক্ষা এবং কিছু সতর্কতা অবলম্বন করলেই অধিকাংশ সমস্যা বাড়িতে থেকেই সমাধান করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক বাড়িতেই কীভাবে ফ্রিজ ঠিক করবেন- ফ্রিজের সমতল অবস্থানে রাখুন গরমের দিনে ফ্রিজের উপর চাপ বেশি পড়ে। যদি ফ্রিজটি অসম মেঝেতে রাখা থাকে, কম্প্রেসার ঘোরার সময় অতিরিক্ত কম্পন সৃষ্টি হয় এবং ফ্রিজ থেকে জোরে শব্দ বের হয়। ফ্রিজটি ভারসাম্যপূর্ণ কিনা পরীক্ষা করতে সামান্য ঝাঁকান। প্রয়োজনে নিচের পায়ে রাবার বা কাঠের টুকরো দিয়ে ভারসাম্য ঠিক করুন। এছাড়া ফ্রিজকে দেয়ালের কাছে খুব ঘেঁষে রাখা উচিত নয়। দেয়ালের পাশে রাখলে কম্পন দেয়ালে সংক্রমিত হয় এবং শব্দ দ্বিগুণ হয়ে যায়। ফ্রিজের পেছনে কমপক্ষে ছয় ইঞ্চি ফাঁক রাখা উচিত, যাতে গরম বাতাস বের হতে পারে এবং কম্প্রেসারের উপর চাপ কমে। কনডেন্সার কয়েল এবং ফ্যানের যত্ন নিন ফ্রিজের পিছনের কালো কনডেন্সার কয়েল ধুলা জমার একটি সাধারণ কারণ। বসন্তে ধুলা দ্রুত জমে যায়, যার ফলে কুলিং সিস্টেমকে বেশি কাজ করতে হয়। এটি শুধু ঘড়ঘড় শব্দ বাড়ার পাশাপাশি বিদ্যুৎ খরচও বাড়ায়। মাসে নিয়মিত একবার ফ্রিজ বন্ধ করে পিছনের অংশ শুকনো কাপড় বা জাল ব্রাশ দিয়ে পরিষ্কার করা করে নিন। ফ্রিজার বা ডিপ ফ্রিজে যদি বরফ জমে থাকে, তাহলে ভিতরের ফ্যান ব্লেড এতে আঘাত পায় এবং ঘড়ঘড় শব্দ করে। ম্যানুয়াল ডিফ্রস্ট মডেলগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। তাই কয়েক ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ করে বরফ গলতে দিন। বরফ গলে গেলে ফ্রিজ আবার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায় এবং ঠান্ডা করার ক্ষমতাও বাড়ে। কম্প্রেসার ফিটিং করুন দীর্ঘ সময় ব্যবহার করার ফলে কম্প্রেসারের বল্টু ঢিলে হতে পারে। ফলে ফ্রিজ চালু বা বন্ধ করার সময় ধাতব স্পর্শে ফ্রিজে শব্দ হতে পারে। এই ক্ষেত্রে সাবধানে পরীক্ষা করা জরুরি। প্রয়োজনে টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত। সহজ টিপস নিয়মিত ফ্রিজের ভেতরের এবং বাইরের অংশ পরিষ্কার রাখলে ফ্রিজের কার্যক্ষমতা বাড়ে এবং শব্দ কমে। ফ্যান বা কনডেন্সারের আশেপাশে কোনো বাধা থাকলে তা সরানো উচিত। বরফ গলানোর সময় গরম পানি বা ধাতব জিনিস ব্যবহার করা উচিত নয়। সতর্কতা এবং নিয়মিত যত্নের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই ঘড়ঘড় শব্দ কমানো সম্ভব। এতে বিদ্যুৎ খরচও বাঁচে এবং ফ্রিজ কাজ করে নতুনের মতো। আরও পড়ুন: চা তিতা হলে স্বাদ ফিরানোর উপায় চা চামচ আর টেবিল চামচের পরিমাপের পার্থক্য জানেন কি? সূত্র: কিচেনএইড, নিউজ এইটটিন এসএকেওয়াই/এমএস