TheBangladeshTime

আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

2026-03-11 - 03:34

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে ইতালির ক্লাব আতালান্তাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। ইতালির স্টাডিও ডি মার্গামোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মান জায়ান্টরা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। পুরো ম্যাচজুড়ে আতালান্তার রক্ষণভাগকে নাস্তানাবুদ করেন তিনি এবং দুই অর্ধেই দারুণ দুটি গোল করেন। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জোসেপ স্টানিসিক। এরপর দ্রুত ব্যবধানে গোল করেন সার্জি জিনাব্রি ও অলিসে। প্রথমার্ধেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বায়ার্ন। পাল্টা আক্রমণ থেকে গোল করেন নিকোলাস জ্যাকসন। এরপর অলিসে এবং জামাল মুসিয়ানার আরও দুই গোলে ৬-০ ব্যবধান গড়ে বায়ার্ন। ম্যাচের শেষ দিকে আতালান্তার হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন মারিও প্যাসালিক। এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের ধারায় রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে আতালান্তা তাদের শেষ চার ম্যাচে জয়হীন রয়ে গেছে। এমএমআর

Share this post: