TheBangladeshTime

ইসরায়েলের পুলিশ সদরদপ্তর-স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

2026-03-15 - 10:24

ইসরায়েলের একটি বিশেষ পুলিশ ইউনিটের সদরদপ্তর ও একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রোববার (১৫ মার্চ) সকালে ইরানের বাহিনী ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালিয়েছে। এতে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’ এর সদরদপ্তর ও গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। তবে বিবৃতিতে লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ঠিক কোথায় অবস্থিত তা উল্লেখ করা হয়নি। একই সঙ্গে এসব হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হামলার ফলাফল কী হয়েছে, সেটিও নির্দিষ্ট করে জানায়নি। সূত্র: আল-জাজিরা এসএএইচ

Share this post: