ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে সেনাবাহিনীর হাতে যুবদল নেতা আটক
2026-02-12 - 09:46
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ভোট গ্রহণ চলাকালীন তিনি কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এইচআরএস/ওএফএফ